স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে ভাইয়ের সঙ্গে অভিমান করে জয়নাব বেগম নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে সন্দ্বীপ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জয়নাব বেগম বড় ভাই আবদুর রহমানের সঙ্গে লেখাপড়া নিয়ে কথা-কাটাকাটি করে। এরপর সে পড়ার টেবিল থেকে শয়নকক্ষে চলে যায়। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজন তাকে ডাকা শুরু করে। কিন্তু সে সাড়া না দেওয়ায় তারা দরজা ভেঙে দেখে, গলায় ওড়না পেঁচানো জয়নাবের মৃতদেহ ঝুলে আছে।