স্কুলছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা গতকাল শনিবার নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুপুর ১২টার দিকে নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এই কর্মসূচি পালিত হয়। ওই শিক্ষার্থীর বাবা জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন নগরের রূপাতলী এলাকার রুমেন হাওলাদার (২২)। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ক্ষিপ্ত হন রুমেন। ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রুমেন সহযোগী রিয়াদ হাওলাদারকে নিয়ে বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ ঘটনায় ৮ আগস্ট রুমেনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি রুমেন এখনো গ্রেপ্তার হননি।