স্কুলছাত্রীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আকতারের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৬০টি কেজি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেয়।