স্কুলছাত্রীর চুল কর্তনকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলায় স্কুলছাত্রীর চুল কেটে নেওয়ার ঘটনায় হওয়া মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার দুপুরে পাটুল হাঁপানিয়া উচ্চবিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে কয়েক শ শিক্ষার্থী মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের দাবিতে নানা ধরনের স্লোগান লেখা ব্যানার উঁচিয়ে ধরে।