স্কুলছাত্রীর চুল কাটায় বখাটের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীর চুল কাটার অভিযোগে গতকাল রোববার নাটোরের নলডাঙ্গা থানায় এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে।নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার পাটুল হাফানিয়া উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী গত শনিবার বিকেলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। ঠান্দাবাড়ী স্থানে পৌঁছালে আতিকুর নামের এক যুবক তার পথ রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আতিকুর ওই ছাত্রীর কিছু চুল কাঁচি দিয়ে কেটে ফেলে।এ সময় ছাত্রীদের চিৎকারে লোকজন ছুটে এলে আতিকুর সটকে পড়ে। মেয়েটি বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানায়। পরে তারা ঘটনাটি জানায় আতিকুরের পরিবারকে। তার পরিবার কোনো ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে মেয়েটির পরিবারকে চাপ দেয়।মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘আতিকুরের পরিবারের লোকজন সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চুল কাটার ঘটনায় প্রথমে গ্রামের অনেকে উত্তেজিত হলেও চাপের মুখে তারা চুপ করে আছে। কোনো পদক্ষেপ নেয়নি।’