স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মো. সুমনের (২২) বিয়ের দিন ধার্য করা হয় রোববার (আজ)। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই মেয়ের বাড়ি গিয়ে তার অভিভাবকদের বিয়ের আয়োজন বন্ধ করতে বলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আলী বলেন, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘আমাদের কাছে খবর আসে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। পরে মেয়ের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির সামনে তোরণ তৈরির কাজ প্রায় শেষ। এ ছাড়া বাড়ির আশপাশ সাজানোর কাজ চলছে।’