স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওহেদাবাদ গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে নাজমুন নাহার (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। নামজুন নাহার স্থানীয় মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। আগামী বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। তার বাবা আবদুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর জোহর নামাজ পড়ার জন্য নাজমুন নাহার পুকুরে অজু করতে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি