স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে খাদিজা আক্তার (৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে৷ সে ওই এলাকার আতাউর রহমানের মেয়ে৷ পরিবারের সদস্যরা জানান, বিকেলে খাদিজা বাড়ির পাশে মাছের খামারের কাছে খেলতে যায়৷ একপর্যায়ে পা পিছলে খামারের পানিতে পড়ে যায়৷ অন্য শিশুদের চিৎকারে লোকজন এসে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ গাজীপুর প্রতিনিধি