স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় দগ্ধ স্কুলছাত্রী আশরাফি আক্তার (৭) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে রামপুরার খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আশরাফি তার মা-বাবার সঙ্গে রামপুরার ১২/সি-১ পশ্চিম উলন রোডে থাকত। গত শুক্রবার আশরাফি এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে আগুনে দগ্ধ হন। বার্ন ইউনিটের চিকিৎসক মলয় কর্মকার বলেন, আশরাফির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছিল।