স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করতে গিয়ে দগ্ধ স্কুলছাত্রী তিথি বসু (১৫) মারা গেছে। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিথি ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্র জানায়, ভান্ডারিয়া শহরের নয়ন চন্দ্র বসুর মেয়ে তিথি গত ২০ মার্চ দুপুরে বাড়িতে সিলিন্ডারের চুলায় দেশলাই দিয়ে আগুন ধরাতে গিয়ে দগ্ধ হয়। সে পঞ্চম শ্রেণিতে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।