প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগেঞ্জ গতকাল পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তারের (১৩) মৃত্যু হয়েছে। সে উপজেলার কাউলিতা গ্রামের ফরিদ দেওয়ানের মেয়ে। সিনথিয়ার পরিবার জানায়, সিনথিয়া বেলা সাড়ে তিনটার দিকে বাড়িসংলগ্ন পুকুরে চালের ড্রাম পরিষ্কার করতে যায়। পরে চারটার দিকে পরিবারের লোকজন পুকুরের পানিতে ড্রাম ভাসতে দেখতে পান। পরে তাঁরা পুকুরের পানির মধ্য থেকে সিনথিয়াকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।