স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় টিভি চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইটি মালাকার (১২) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের দক্ষিণ টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নৃপেন্দ্র মালাকারের মেয়ে এবং স্থানীয় শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। রাজনগর থানার উপপরিদর্শক হিল্লোল রায় গতকাল শুক্রবার বলেন, টিভি চালুর সময় প্ল্যাগ লাগানোর সকেটে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।