স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল রোববার সাপের কামড়ে সকিনা আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সকিনা উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে। সে দরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে সকিনা তার মায়ের সঙ্গে গোয়ালঘরে যায়। এ সময় সাপ তাকে কামড় দেয়। গতকাল সকালে ওই ছাত্রীর মৃত্যু হয়। নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামালপুর প্রতিনিধি|