স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে গিয়ে গত বৃহস্পতিবার সুমি (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরের ধাক্কামারার ডিস্টিলারিজ এলাকায়। সে ওই এলাকার সহিদুল ইসলামের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গেছে, সুমি সকালে শহরের নিমনগর এলাকায় বোন নার্গিস বেগমের বাসায় আসে। দুপুরে বোনের বাসার পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে সে ফিরে না আসায় তার আত্মীয়স্বজনেরা তাকে নদীতে খুঁজতে যান। সেখানে না পেয়ে তাঁরা পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নদী থেকে তার লাশ উদ্ধার করে।