স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার করতোয়া নদীতে গোসল করতে নেমে সুরাইয়া রাত্রি মিতু (১১) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। সুরাইয়া উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর গ্রামের রাখু মিয়ার মেয়ে। সে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। 

থানার পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সুরাইয়া বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা দুইটার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডুবে যাওয়ার স্থানের কিছুদূর থেকে সুরাইয়ার লাশ উদ্ধার করেন। 

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নবীউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।