স্কুলছাত্রীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বপ্না আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে রায়পুর-চাঁদপুর সড়কের বোয়ার্ডার বাজার সেতুসংলগ্ন বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর চরপাতা গ্রামের সিদ্দীক আলীর মেয়ে এবং রায়পুর এলএম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় লোকজন জানান, ওই দিন সন্ধ্যায় ইফতারের পর স্বপ্না বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয় লোকজন রাতে বাঁশবাগানে তার লাশ দেখতে পান। রায়পুর থানার এসআই মো. আবু নাসের বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।