স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার উত্তর চর আইড়কান্দি গ্রামে গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে চম্পা (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চম্পা পূর্ব চর আইড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল এবং দিনমজুর আ. রব বেপারীর মেয়ে। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চম্পার পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সকালে নিজেদের বাড়ি থেকে চম্পা নিখোঁজ হয়। সকালে তার ছোট ভাই আল আমিন পুকুরঘাটে গিয়ে লাশ ভাসতে দেখে এবং থানায় খবর দেয়।চম্পার বাবা আ. রব বেপারী বলেন, ‘চম্পার মা নানিবাড়িতে ছিল। আমিও বাড়িতে আছিলাম না। সকালে খবর পেয়ে বাড়ি এসে দেখি পুলিশ লাশ উদ্ধার করেছে।’