স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গত শুক্রবার রাতে শামীমা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীমা উত্তরা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, মা-বাবার সঙ্গে শামীমা উত্তরা ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের একটি বাসায় থাকত। খবর পেয়ে শুক্রবার রাত নয়টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। ওসি বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে।