স্কুলছাত্রীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ মোমেনা খানম (১১) নামের স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে ফকিরাবাজ গ্রামের কাসেম শেখের মেয়ে। সে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুলতান উদ্দিন বলেন, ‘গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কাসেম শেখসহ স্বজনেরা মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় গ্রহণ করি।’
গোয়ালন্দঘাট থানার এসআই জাহিদুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, ‘বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আত্মহত্যার কিছু আলামত শিশুটির লাশের সঙ্গে মিলছে না। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’