স্কুলছাত্রীর লাশ উদ্ধার হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের বাঁশঝাড় থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একই গ্রামের নীপা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নীপাকে হত্যা করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নীপা একই গ্রামের পিবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সে এবার জেএসসি পরীক্ষা দেয়। মঙ্গলবার পরীক্ষার ফল বের হয়। সে এক বিষয়ে অকৃতকার্য হয়। বৃহস্পতিবার সকালে নীপা স্কুলে যাওয়ার কথা বলে এক বোনের মেয়েকে (৭) সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বোনের ওই মেয়েকে স্কুলের কয়েক শ গজ দূরের আমতলা বাজারের একটি দোকানে বসিয়ে রেখে সে কোথায় যেন চলে যায়।দুপুর ১২টার দিকে এলাকাবাসী স্কুলের অদূরে ভৈরব নদের তীরে বাঁশঝাড়ে নীপার লাশ দেখতে পায়।পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়।নীপার বাবা আসাদ গাজী প্রথম আলোকে বলেন, ‘কোনো এক পরিস্থিতিতে আমার মেয়েকে দুর্বৃত্তরা হত্যা করে। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের সঙ্গে বেঁধে রাখে।’সিদ্দিপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।