স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মামলা বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার রাতে এক বখাটেকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সোনাগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ইভ টিজিংবিরোধী সচেতনতামূলক সভা শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর ওপর দুই বখাটে হামলা করে। সোনাগাজী থানার এসআই মো. সফিকুর রহমান আবু ইউছুপ ওরফে রিপনকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।