স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সিটি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ওই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। এ সময় বক্তারা ওই সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত সোমবার সন্ধ্যায় আটপাড়া সদরের গুদামপট্টি এলাকায় দুর্বৃত্তরা ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে সে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
গতকালের কর্মসূচিতে বক্তব্য দেন বানিয়াজান সিটি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দীন খান, সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল হালিম খান, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু রেজা মাহবুব, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম খান, যুবলীগের আহ্বায়ক নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান খান প্রমুখ।