স্কুলছাত্রের ওপর 'অ্যাসিড' নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিহাব সারোয়ার নামের চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রের ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
শিহাব দৈনিক যুগান্তর-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদের ছেলে। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।সাংবাদিক হাবিব সারোয়ার জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের উত্তর মহল্লায় তাঁদের বাড়ি। তাঁর ছেলে শিহাব বাজারের পাশেই এক শিক্ষিকার বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় পড়তে যায়। শনিবার রাতে সে ওই শিক্ষিকার বাড়িতে ছিল। রাত আটটার দিকে সে ও তার সঙ্গের আরেক ছাত্র শিক্ষিকার ঘর থেকে বের হয়ে সড়কের এক পাশে প্রস্রাব করতে বসে। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক তার ওপর অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত চলে যায়। শিহাবের চিৎকারে লোকজন এসে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাত একটার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফসারুজ্জামান জানান, শিহাবের গলার দুই পাশ ও এক কানের কিছু অংশ ঝলসে গেছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, অ্যাসিডজাতীয় কোনো কিছু তার ওপর নিক্ষেপ করা হয়েছে।
থানার ওসি আনিছুর রহমান খান বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।