স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে গত শনিবার পানিতে ডুবে মারা গেছে স্কুলছাত্র ইব্রাহিম শেখ (৯)। গোপালগঞ্জ সদরের গোবরা ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম খুলনা প্লাটিনাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গ্রীষ্মের বন্ধে ইব্রাহিম মা পারভীন চৌধুরীর সঙ্গে গোবরা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে খালাতো ভাই সৈয়দ হাসানের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে ইব্রাহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।