স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যাওয়া স্কুলছাত্র আখিয়ার জামানের (১৪) লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। আখিয়ার জামান নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার মোল্লা তরিকুজ্জামানের ছেলে। কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, নরসিংদীর হাতিরদিয়া সা’দত আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আখিয়ার বৃহস্পতিবার তার নানাবাড়ি গাজীপুরে কাপাসিয়ায় বেড়াতে যায়। গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে তিনি শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে মধ্যপাড়া এলাকা থেকে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। আখিয়ার প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের ভাতিজা।