স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে গতকাল শনিবার মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে সাজিদ হাসান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের শামীম আলীর ছেলে। সাজিদ হাসান সকালে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা পৌনে একটার দিকে তার লাশ উদ্ধার করে।