স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম নাকিবুল ইসলাম (১১)। সে উপজেলার দর্গামাড়িয়া গ্রামের রকেট আলীর ছেলে ও স্থানীয় ব্রাইট প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে নাকিবুল মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে করে নানার বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিল। পথে সকাল সাড়ে সাতটার দিকে চানপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুটি মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা শিশুটির মা-বাবা অক্ষত রয়েছেন।