প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সাব্বির উপজেলার সাওরাইদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার মোক্তারপুর গ্রামের কমল মিয়ার ছেলে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বিদ্যালয়-সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বিকেল পাঁচটার দিকে সাব্বিরের লাশ উদ্ধার করে।