স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল রোববার রাতে খেলতে গিয়ে গামছার ফাঁস লেগে রাখিন ফাইয়াজ (১১) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে মালিবাগ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্র জানায়, রাখিন তার মা-বাবার সঙ্গে ১৭৬ মালিবাগ বাজারসংলগ্ন বাড়ির দোতলায় থাকত। গতকাল রাতে বাসার খাটের ওপর তার সমবয়সী মামাতো-ফুফাতো ভাইদের সঙ্গে গামছা নিয়ে খেলা করছিল। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে যায়। স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক