স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহামুদজ্জামান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। মাহামুদজ্জামানের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই গ্রামের আবদুল জলিলের ছেলে স্থানীয় বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাহামুদজ্জামান বেলা দেড়টার দিকে বাড়ির পাশে চান্দিয়ার ডোবায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে বেলা তিনটার দিকে জাল দিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।