স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের হাজীপুর গ্রামে গতকাল শনিবার পানিতে ডুবে হাবিবুর রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাবিবুর ওই গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ছেলে। সে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান স্কুল থেকে বাড়ি ফিরে গোসলের জন্য বাড়ির পাশে পুকুরে বেলা তিনটার দিকে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।