স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোহন মিয়া (১৫) গোলাকান্দাইল মধ্যপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। সে গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চবিদালয়ের নবম শ্রেণীতে পড়ত। নিহতের চাচা জামালউদ্দিন জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে বালিয়াপাড়া যাওয়ার পথে হানকাটা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয় মোহন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন।