স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার পাশের এক নদীতে ডুবে ঢাকার মোহাম্মদপুরের গ্রিন ল্যান্ড স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার বেলা একটার দিকে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম লামিম (১৩)। সে রোববার সকালেই ওই মহল্লায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুর সাড়ে বারোটার দিকে সে নদীতে নামে। একপর্যায়ে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন।