স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে গিয়ে রাকিব নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বংশাই নদের গোড়াইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন। সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের নবী মিয়ার ছেলে। সে চাকলেশ্বর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।