স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ফুটবল খেলার সময় খেলোয়াড়ের ধাক্কায় পড়ে গিয়ে সোহেল রানা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দেবী চৌধুরাণী উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সোহেল উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো টিফিনের সময় ছাত্ররা স্কুলমাঠে ফুটবল খেলছিল। খেলতে গিয়ে খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সোহেল। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।