প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে গতকাল শুক্রবার পানিতে ডুবে বোরহান উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বোরহান পৌরসভার কোটতলী গ্রামের আবির উদ্দিনের ছেলে। সে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বোরহানসহ তিন বন্ধু গোসল করতে যায়। এক পর্যায়ে বোরহান পানিতে ডুবে যেতে থাকে। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বোরহানকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।