প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার হালুয়াপাড়ায় খালে ডুবে আবদুল্লাহ (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শিশুটির বাবা আবদুর রশিদ বলেন, তাঁর ছেলে গতকাল বিকেলে বাড়ির কাছে হালুয়াপাড়া বাজার-সংলগ্ন খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন খালে পড়ে যায় সে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।