স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরাদিয়ায় গতকাল পুকুরের পানিতে ডুবে ফাইয়াজ হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্র জানায়, ফাইয়াজ সপরিবারে মধ্য বাসাবো থাকত। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মহল্লার কিশোর ও তরুণদের সঙ্গে মেরাদিয়া মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সে মাঠের পাশের পুকুরে হাত-পা ধুতে নামে। একপর্যায়ে পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গীরা তাকে পানি থেকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা মৃত গোলাম ফারুক। পাঁচ ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়। সে সাঁতার জানত না।
নিজস্ব প্রতিবেদক