স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল শনিবার লিমন মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। লিমন উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। লিমনের পরিবার সূত্রে জানা যায়, লিমন সকালে পার্শ্ববর্তী নুনিয়াগাড়ী এলাকায় একটি সুপারিগাছে ওঠে। গাছটিতে বৈদ্যুতের তার এসে পড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সে ঘটনাস্থলে নিহত হয়। মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি