স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে গতকাল বুধবার আল মোহাইমিন হিমেল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। হিমেল চকরিয়া কোরক বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবা মাজহার হোসাইন ও মা হামিদা জান্নাত ওই বিদ্যালয়ের শিক্ষক। হিমেলের আত্মীয়স্বজন বলেন, বন্যার কারণে হিমেল রাস্তা দিয়ে শিক্ষকের বাসায় পড়তে যেতে পারছিল না। এ কারণে বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে লাফ দিয়ে পার হওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তার মৃত্যু হয়।