স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শুক্রবার একটি কবুতরের মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিনাল মিয়া (১৩) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, নেমতাবাদ গ্রামের মোখলেছ মুন্সীর ছেলে রেজাউল মিয়া কবুতর পালন করেন। কবুতর হারিয়ে যাওয়ায় রেজাউল গত শুক্রবার পাশের গাববাড়ি গ্রামের মিনালদের বাড়িতে গিয়ে তাদের কবুতরে ঢিল মারেন। এ নিয়ে মিনালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ওই দিন দুপুরে মোখলেছ মুন্সীর নেতৃত্বে ১০-১২ জন লোক মিনালদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা মিনাল, তাঁর বাবা ছালাম, মা রাজিয়া, বোন নাজমকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।