স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘাইল গ্রামে গতকাল শনিবার বজ্রপাতে জাহিদুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে দিয়ার বাঘাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। সে ওই গ্রামের মো. টিপু প্রামাণিকের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা সাড়ে তিনটার দিকে টিপটিপ বৃষ্টি পড়ছিল। এ সময় জাহিদুল বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সে পানিতে নামার সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে জাহিদুলের শরীরের অধিকাংশ স্থান ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।