স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাহবুবুর রহমান (১০) নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি মুক্তাগাছা পৌর এলাকার পাইকা শিমুল গ্রামে। সে আওয়ামী লীগের মুক্তাগাছা শহর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আরব আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মাহবুবুর রহমানের বাবা আরব আলী হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। গত শনিবার সন্ধ্যায় মা মাজেদা খাতুন ছেলেকে বাড়ির পাশের একটি দোকানে পাঠান। ফিরতে দেরি হলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার গন্ধর্বপুর এলাকায় একটি পুকুর পাড়ে মাহবুবুর রহমানের লাশ বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়। মাহবুবুর রহমান ময়মনসিংহের একটি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ত।

পরিবারের ধারণা শত্রুতার জের ধরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।