স্কুলছাত্রের সন্ধান মেলেনি ১৯ দিনেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর বাজার থেকে নিখোঁজ স্কুলছাত্র গোলাম রব্বানীর (১৩) সন্ধান ১৯ দিনেও পাওয়া যায়নি। তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছে শিশুটির পরিবার।
গ্রামবাসী জানান, আদমদীঘির কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও চাঁপাপুর বাজারের ছোলায়মান সরদারের ছেলে রব্বানী গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা জানান, তাঁরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় রব্বানীর খোঁজ করেও কোনো সন্ধান পাননি। আদমদীঘি থানার এএসআই মামুন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।