স্কুলবাস খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে কমপক্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চালতাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে কামরুন নাহার (১২), নাসরিন আক্তার (১২), মো. ইসমাইল হোসেন (১১) ও ফাহমিদা আক্তার (১২) রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি উদ্ধার করে।