স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গতকাল শনিবার স্কুলব্যাগ বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। সূত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় অবস্থিত কাজী জামাল উদ্দিন লেদার ফাউন্ডেশন প্রতিবছরের মতো এ বছরও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান। অনুষ্ঠানে ফুলগাজী ও ফেনী সদর
উপজেলার ৩২টি স্কুল ও মাদ্রাসার এক হাজার শিক্ষার্থীকে স্কুলব্যাগ দেওয়া হয়।