স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে গতকাল বুধবার স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে এসব স্কুলব্যাগ দেওয়া হয়। ব্যাগ বিতরণ উপলক্ষে মোটবী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা। মোটবী ইউপি চেয়ারম্যান আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।