স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করেছে স্থানীয় ইউপি। গতকাল রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রমজান আলী সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। বক্তব্য দেন চামরদানী ইউপির চেয়ারম্যান জাকিরুল আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র তালুকদার প্রমুখ।