স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সুবিধাবঞ্চিত ৫০০ স্কুল শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়েছে। ‘মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব’ নামের একটি সংগঠন গতকাল শুক্রবার সকালে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে শিশুদের হাতে ব্যাগ তুলে দেয়। উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, মিলান বাংলা প্রেসক্লাবের সভাপতি কাওসার হোসেন, মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি খন্দকার রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।