স্কুলব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর আক্রামুননেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা একটায় সিএসএফ নামে ঢাকার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এসব ব্যাগ ও খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মো. মাইনুল হোসেন খান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন। এ সময় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব হোসেন, সিএসএফের উপদেষ্টা আনিসুল হোসেন, ব্যবসায়ী মারুফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।